মন রে! কহনা গৌরকথা
গৌরের নাম, অমিয়ার ধাম,
পিরীতি মূরতি দাতা ১
mana re! kahanā gaura-kathā
gaurera nāma, amiyāra dhāma,
pirīti mūrati dātā 1
শয়নে গৌর, স্বপনে গৌর,
গৌর নয়নের তারা
জীবনে গৌর, মরণে গৌর,
গৌর গলার হার ২
śayane gaura, sbapane gaura,
gaura nayanera tārā
jībane gaura, maraṇe gaura,
gaura galāra hāra 2
হিয়ার মাঝারে, গৌরাঙ্গে রাখিয়ে,
বিরলে বসিয়া রঽব
মনের সাধেতে, সে রূপচান্দেরে,
নয়নে নয়নে থোব ৩
hiyāra mājhāre, gaurāṅge rākhiye,
birale basiyā ra’ba
manera sādhete, se rūpacā̃dere,
nayane nayane thoba 3
গৌর বিহনে, ন বাঞ্চি পরাণে,
গৌর কঽরেছি সার
গৌর বলিয়া, যাউক জীবন,
কিছু না চাহিব আর ৪
gaura bihane, na bā̃ci parāṇe,
gaura ka’rechi sāra
gaura baliyā, yāuka jībana,
kichu nā cāhiba āra 4
গৌর গমন, গৌর গঠন,
গৌর মুখের হাংসি
গৌরপিরীতি, গৌর মূরতি,
হীয়ায় রহল পশি ৫
gaura gamana, gaura gaṭhana,
gaura mukhera hā̃si
gaura-pirīti, gaura mūrati,
hīyāya rahala paśi 5
গৌর ধরম, গৌর করম,
গৌর বেদের সার
গৌর চরণে, পরাণ সাম্পিনু,
গৌর করিবেন পার ৬
gaura dharama, gaura karama,
gaura bedera sāra
gaura caraṇe, parāṇa sā̃pinu,
gaura karibena pāra 6
গৌর শবদ, গৌর সম্পদ,
যাংহার হিয়ায় জাগে
নরহরিদাস, তাংর দাসের দাস,
চরণে শরণ মাগে ৭
gaura śabada, gaura sampada,
yā̃hāra hiyāya jāge
naraharidāsa, tā̃ra dāsera dāsa,
caraṇe śaraṇa māge 7