গুরুদেবে, ব্রজবনে, ব্রজভূমিবাসী জনে,
শুদ্ধভক্তে, আর বিপ্রগণে
ইষ্টমন্ত্রে, হরিনামে, যুগলভজনকামে,
কর রতি অপূর্ব যতনে ১
gurudebe, brajabane, brajabhūmibāsī jane,
śuddhabhakte, āra bipragaṇe
iṣṭamantre, harināme, yugala-bhajana-kāme,
kara rati apūrba yatane 1
ধরি, মন, চরণে তোমার
জানিয়াছি এবে সার, ক্ড়্ষ্ণভক্তি বিনা আর,
নাহি ঘুচে জীবের সংসার ২
dhari, mana, caraṇe tomāra
jāniyāchi ebe sāra, kṛṣṇabhakti binā āra,
nāhi ghuce jībera saṁsāra 2
কর্ম জ্ঞান তপঃ যোগ, সকলই তঽ কর্মভোগ,
কর্ম ছাḓআইতে কেহ নারে
সকল ছাḓইয়া ভাই, শ্রদ্ধাদেবীর গুণ গাই,
যাংঽর ক্ড়্পা ভক্তি দিতে পারে ৩
karma jñāna tapaḥ yoga, sakala·i ta’ karmabhoga,
karma chāḓāite keha nāre
sakala chāḓiyā bhāi, śraddhādebīra guṇa gāi,
yā̃’ra kṛpā bhakti dite pāre 3
ছাḓইঽ দম্ভ অনুক্ষণ, স্মর অষ্টতত্ত্ব, মন,
কর তাহে নিষ্কপট রতি
সেই রতিপ্রার্থনায়, শ্রীদাসগোস্বামিপায়,
এ ভক্তিবিনোদ করে নতি ৪
chāḓi’ dambha anukṣaṇa, smara aṣṭatattba, mana,
kara tāhe niṣkapaṭa rati
sei rati-prārthanāya, śrīdāsagosbāmi-pāya,
e bhaktibinoda kare nati 4