রাগাবেশে ব্রজধাম, বাসে যদি তীব্র কাম,
থাকে তব হ্ড়্দয়ভিতরে
রাধাক্ড়্ষ্ণলীলারস, পরিচর্যাসুলালস,
হও যদি নিতান্ত অন্তরে ১
rāgābeśe brajadhāma-, bāse yadi tībra kāma,
thāke taba hṛdaya-bhitare
rādhākṛṣṇa-līlārasa, paricaryā-sulālasa,
hao yadi nitānta antare 1
বলি তবে, শুন, মম মন
ভজন চতুরবর, শ্রীস্বরূপদামোদর,
প্রভুসেবা যাংহার জীবন ২
bali tabe, śuna, mama mana
bhajana caturabara, śrīsbarūpadāmodara,
prabhusebā yā̃hāra jībana 2
সগণ শ্রীরূপ—যিনি, রসতত্ত্বজ্ঞানমণি,
লীলাতত্ত্ব যে কৈল প্রকাশ
তাংহার অগ্রজ ভাই, যাংহার সমান নাই,
বর্ণিল যে যুগলবিলাস ৩
sagaṇa śrīrūpa—yini, rasatattba-jñānamaṇi,
līlātattba ye kaila prakāśa
tā̃hāra agraja bhāi, yā̃hāra samāna nāi,
barṇila ye yugalabilāsa 3
সেই সব মহাজনে, স্পষ্টপ্রেমবিজ্ঞাপনে,
স্মর, মন তুমি নিরন্তর
ভক্তিবিনোদের নতি, মহাজনগণপ্রতি,
বিজ্ঞাপিত করহ সত্বর ৪
sei saba mahājane, spaṣṭaprema-bijñāpane,
smara, mana tumi nirantara
bhaktibinodera nati, mahājanagaṇa-prati,
bijñāpita karaha satbara 4