কামক্রোধলোভমোহ মদমৎসরতাসহ,
জীবের জীবনপথে বসিঽ
অসচ্চেষ্টারজ্জুফাংসে, পথিকের ধর্ম নাশে,
প্রাণ লঽয়ে করে কষাকষি ১
kāma-krodha-lobha-moha- mada-matsaratā-saha,
jībera jībanapathe basi’
asacceṣṭā-rajjuphā̃se, pathikera dharma nāśe,
prāṇa la’ye kare kaṣākaṣi 1
মন, তুমি ধর বাক্য মোর
এই সব বাটপাḓঅ, অতিশয় দুর্নিবার,
যখন ঘেরিয়া করে জোর ২
mana, tumi dhara bākya mora
ei saba bāṭapāḓa, atiśaya durnibāra,
yakhana gheriyā kare jora 2
আর কিছু না করিয়া, বৈষ্ণবের নাম লয়া,
ফুকারিয়া ডাক উচ্চরায়
বকশত্রুসেনাগণে, ক্ড়্পা করিঽ নিজজনে,
যাঽতে করে উদ্ধার তোমায় ৩
āra kichu nā kariyā, baiṣṇabera nāma layā,
phukāriyā ḍāka uccarāya
bakaśatru-senāgaṇe, kṛpā kari’ nijajane,
yā’te kare uddhāra tomāya 3
বাটপাḓঅ ছয়জন, অসচ্চেষ্টারজ্জুগণ,
দিয়া গলে করিল বন্ধন
প্রাণবায়ু গতপ্রায়, রূপরঘুনাথ, হায়,
কর ভক্তিবিনোদে রক্ষণ ৪
bāṭapāḓa chayajana, asacceṣṭā-rajjugaṇa,
diyā gale karila bandhana
prāṇabāyu gataprāya, rūpa-raghunātha, hāya,
kara bhaktibinode rakṣaṇa 4