রসিকনাগরী, গণশিরোমণি,
ক্ড়্ষ্ণপ্রেমসরহংসী
ব্ড়্ষভানুরাজ, শুদ্ধকল্পবল্লী,
সর্বলক্ষ্মীগণঅংশী ১
rasika-nāgarī-, gaṇa-śiromaṇi,
kṛṣṇaprema-sarahaṁsī
bṛṣabhānurāja-, śuddhakalpaballī,
sarbalakṣmīgaṇa-aṁśī 1
রক্ত পট্টবস্ত্র, নিতম্বৌপরি,
ক্ষুদ্র ঘণ্টি দুলে তাঽয়
কুচয়ুগোপরি, দুলিঽ মুক্তামালা,
চিত্তহারী শোভা পায় ২
rakta paṭṭabastra, nitamba-upari,
kṣudra ghaṇṭi dule tā’ya
kucayugopari, duli’ muktāmālā,
cittahārī śobhā pāya 2
সরসিজবর, কর্ণিকাসমান,
অতিশয় কান্তিমতী
কৈশোরঅম্ড়্ত, তারুণ্যকর্পূর,
মিশ্রস্মিতাধরা সতী ৩
sarasijabara-, karṇikā-samāna,
atiśaya kāntimatī
kaiśora-amṛta-, tāruṇya-karpūra-,
miśrasmitādharā satī 3
বনান্তে আগত, ব্রজপতিসুত,
পরম চঞ্চলবরে
হেরিঽ শঙ্কাকুল, নয়নভঙ্গিতে,
আদরেতে স্তব করে ৪
banānte āgata, brajapati-suta,
parama cañcalabare
heri’ śaṅkākula, nayana-bhaṅgite,
ādarete staba kare 4
ব্রজের মহিলা, গণের পরাণ,
যশোমতীপ্রিয়পাত্রী
ললিতললিতা, স্নেহেতে প্রফুল্ল,
শরীরা ললিতগাত্রী ৫
brajera mahilā-, gaṇera parāṇa,
yaśomatī-priyapātrī
lalita-lalitā-, snehete praphulla-,
śarīrā lalitagātrī 5
বিশাখার সনে, বনফুল তুলিঽ,
গান্থে বৈজয়ন্তী মালা
সকলশ্রেয়সী, ক্ড়্ষ্ণবক্ষঃস্থিতা,
পরম প্রেয়সী বালা ৬
biśākhāra sane, banaphula tuli’,
gā̃the baijayantī mālā
sakala-śreyasī, kṛṣṇa-bakṣaḥsthitā,
parama preyasī bālā 6
স্নিগ্ধ বেণুরবে, দ্রুতগতি যাইঽ,
কুঞ্জে পেঽয়ে নটবরে
হসিতনয়নী, নম্রমুখী সতী,
কর্ণ কণ্ডূয়ন করে ৭
snigdha beṇurabe, drutagati yāi’,
kuñje pe’ye naṭabare
hasita-nayanī, namramukhī satī,
karṇa kaṇḍūyana kare 7
স্পর্শিয়া কমল, বায়ু সুশীতল,
করে যবে কুণ্ডনীর
নিদাঘে তথায়, নিজগণসহ,
তুষয় গোকুলবীর ৮
sparśiyā kamala, bāyu suśītala,
kare yabe kuṇḍanīra
nidāghe tathāya, nijagaṇa-saha,
tuṣaya gokula-bīra 8
ভকতিবিনোদ, রূপরঘুনাথে,
কহয়ে চরণ ধরিঽ
হেন রাধাদাস্য, সুধীরসম্পদ্,
কবে দিবে ক্ড়্পা করিঽ ৯
bhakatibinoda, rūpa-raghunāthe,
kahaye caraṇa dhari’
hena rādhā-dāsya, sudhīra-sampad,
kabe dibe kṛpā kari’ 9