মহাভাবচিন্তামণি, উদ্ভাবিত তনুখানি,
সখীপতিসজ্জপ্রভাবতী
কারুণ্যতারুণ্য আর, লাবণ্যঅম্ড়্তধার,
তাহে স্নাতা লক্ষ্মীজয়ী সতী ১
mahābhāba-cintāmaṇi, udbhābita tanukhāni,
sakhīpati-sajja-prabhābatī
kāruṇya-tāruṇya āra, lābaṇya-amṛtadhāra,
tāhe snātā lakṣmījayī satī 1
লজ্জা পট্টবস্ত্র যাঽর, সৌন্দর্য কুঙ্কুমসার,
কস্তুরীচিত্রিত কলেবর
কম্পাশ্রুপুলকরঙ্গ, স্তম্ভস্বেদস্বরভঙ্গ,
জাড্যান্মাদ—নবরত্নধর ২
lajjā paṭṭabastra yā’ra, saundarya kuṅkuma-sāra,
kasturī-citrita kalebara
kampāśru-pulaka-raṅga, stambha-sbeda-sbarabhaṅga,
jāḍyānmāda—nabaratnadhara 2
পঞ্চবিংশতিকগুণ, ফুলমালা সুশোভন,
ধীরাধীরাভাব—পট্টবাসা
পিহিতমান—ধম্মিল্লা, সৌভাগ্যতিলকোজ্জ্বলা,
ক্ড়্ষ্ণনাময়শঃ—কর্ণোল্লাসা ৩
pañcabiṁśatika-guṇa-, phulamālā suśobhana,
dhīrādhīrā-bhāba—paṭṭabāsā
pihita-māna—dhammillā, saubhāgya-tilakojjbalā,
kṛṣṇanāma-yaśaḥ—karṇollāsā 3
রাগতাম্বূলিতওষ্ঠ, কৌটিল্যকজ্জ্বল স্পষ্ট,
স্মিতকর্পূরিতনর্মশীলা
কীর্তিয়শঅন্তঃপুরে, গর্বখট্টোপরি স্ফুরে,
দুলিতপ্রেমবৈচিত্ত্যমালা ৪
rāgatāmbūlita-oṣṭha, kauṭilya-kajjbala spaṣṭa,
smitakarpūrita-narmaśīlā
kīrtiyaśa-antaḥpure, garba-khaṭṭopari sphure,
dulita-premabaicittya-mālā 4
প্রণয়রোষকঞ্চুলী, পিহিতস্তনয়ুগ্মকা,
চন্দ্রাজয়ী কচ্ছপীরবিণী
সখীদ্বয়স্কন্ধে লীলা, করাম্বুজার্পণশীলা,
শ্যামা শ্যামাম্ড়্তবিতরণী ৫
praṇayaroṣa-kañculī-, pihita-stanayugmakā,
candrājayī kacchapī-rabiṇī
sakhīdbayaskandhe līlā-, karāmbujārpaṇaśīlā,
śyāmā śyāmāmṛta-bitaraṇī 5
এ হেন রাধিকাপদ, তোমাদের সুসম্পদ,
দন্তে ৎড়্ণ যাচে তব পায়
এ ভক্তিবিনোদ দীন, রাধাদাস্যাম্ড়্তকণ,
রূপ রঘুনাথ! দেহ তায় ৬
e hena rādhikā-pada, tomādera susampada,
dante tṛṇa yāce taba pāya
e bhaktibinoda dīna, rādhā-dāsyāmṛta-kaṇa,
rūpa raghunātha! deha tāya 6