চিন্তামণিময়, রাধাকুণ্ড তট,
তাহে কুঞ্জ শত শত
প্রবালবিদ্রুম ময় তরুলতা,
মুক্তাফলে অবনত ১
cintāmaṇimaya, rādhākuṇḍa taṭa,
tāhe kuñja śata śata
prabāla-bidruma- maya tarulatā,
muktāphale abanata 1
স্বানন্দসুখদ কুঞ্জ মনোহর,
তাহাতে কুটির শোভে
বসিয়া তথায়, গাঽব ক্ড়্ষ্ণনাম,
কবে ক্ড়্ষ্ণদাস্য লোভে ২
sbānanda-sukhada- kuñja manohara,
tāhāte kuṭira śobhe
basiyā tathāya, gā’ba kṛṣṇanāma,
kabe kṛṣṇadāsya lobhe 2
এমন সময়, মুরলীর গান,
পশিবে এ দাসীকানে
আনন্দে মাতিব, সকল ভুলিব,
শ্রীক্ড়্ষ্ণবংশীর গানে ৩
emana samaya, muralīra gāna,
paśibe e dāsī-kāne
ānande mātiba, sakala bhuliba,
śrīkṛṣṇa-baṁśīra gāne 3
রাধে রাধে বলিঽ, মুরলী ডাকিবে,
মদীয় ঈশ্বরীনাম
শুনিয়া চমকিঽ, উঠিবে এ দাসী,
কেমনে করিবে প্রাণ ৪
rādhe rādhe bali’, muralī ḍākibe,
madīya īśbarī-nāma
śuniyā camaki’, uṭhibe e dāsī,
kemane karibe prāṇa 4