বিদ্যার বিলাসে, কাটাইনু কাল,
পরম সাহসে আমি
তোমার চরণ, না ভজিনু কভু,
এখন শরণ তুমি ১
bidyāra bilāse, kāṭāinu kāla,
parama sāhase āmi
tomāra caraṇa, nā bhajinu kabhu,
ekhana śaraṇa tumi 1
পḓইতে পḓইতে, ভরসা বাḓইল,
জ্ঞানে গতি হবে মানিঽ
সেআশা বিফল, সেজ্ঞান দুর্বল,
সেজ্ঞান অজ্ঞান জানি ২
paḓite paḓite, bharasā bāḓila,
jñāne gati habe māni’
se-āśā biphala, se-jñāna durbala,
se-jñāna ajñāna jāni 2
জḓঅবিদ্যা যত, মায়ার বৈভব,
তোমার ভজনে বাধা
মোহজনমিয়া, অনিত্যসংসারে,
জীবকে করয়ে গাধা ৩
jaḓabidyā yata, māyāra baibhaba,
tomāra bhajane bādhā
moha-janamiyā, anitya-saṁsāre,
jībake karaye gādhā 3
সেই গাধা হঽয়ে, সংসারের বোঝা,
বহিনু অনেক কাল
বার্ধক্যে এখন, শক্তির অভাবে,
কিছু নাহি লাগে ভাল ৪
sei gādhā ha’ye, saṁsārera bojhā,
bahinu aneka kāla
bārdhakye ekhana, śaktira abhābe,
kichu nāhi lāge bhāla 4
জীবন—যাতনা, হইল এখন,
সেবিদ্যা অবিদ্যা ভেল
অবিদ্যার জ্বালা, ঘটিল বিষম,
সেবিদ্যা হইল শেল ৫
jībana—yātanā, ha·ila ekhana,
se-bidyā abidyā bhela
abidyāra jbālā, ghaṭila biṣama,
se-bidyā ha·ila śela 5
তোমার চরণ, বিনা কিছু ধন,
সংসারে না আছে আর
ভকতিবিনোদ, জḓঅবিদ্যা ছাḓইঽ,
তুয়া পদ করে সার ৬
tomāra caraṇa, binā kichu dhana,
saṁsāre nā āche āra
bhakatibinoda, jaḓabidyā chāḓi’,
tuyā pada kare sāra 6