kṛṣṇabārtā binā āna

MS6Śrī Manaḥ-śikṣā

ক্ড়্ষ্ণবার্তা বিনা আন, ‘অসদ্বার্তাঽ বলিঽ জান,

সেই বেশ্যা অতি ভয়ঙ্করী

শ্রীক্ড়্ষ্ণবিষয়া মতি, জীবের দুর্ল্লভ অতি,

সেই বেশ্যা মতি লয় হরিঽ ১

kṛṣṇabārtā binā āna, ‘asadbārtā’ bali’ jāna,

sei beśyā ati bhayaṅkarī

śrīkṛṣṇabiṣayā mati, jībera durllabha ati,

sei beśyā mati laya hari’ 1

শুন, মন, বলি হে তোমায়

‘মুক্তিঽনামে শার্দূলিনী, তাঽর কথা যদি শুনি,

সর্বাত্মসম্পত্তি গিলিঽ খায় ২

śuna, mana, bali he tomāya

‘mukti’-nāme śārdūlinī, tā’ra kathā yadi śuni,

sarbātmasampatti gili’ khāya 2

তদুভয় ত্যাগ কর, মুক্তিকথা পরিহর,

লক্ষ্মীপতিরতি রাখ দূরে

সেরতি প্রবল হঽলে, পরব্যোমে দেয় ফেলে,

নাহি দেয় বাস ব্রজপুরে ৩

tadubhaya tyāga kara, muktikathā parihara,

lakṣmīpati-rati rākha dūre

se-rati prabala ha’le, parabyome deya phele,

nāhi deya bāsa brajapure 3

ব্রজে রাধাক্ড়্ষ্ণরতি, অমূল্যধনদ অতি,

তাঽই তুমি ভজ চিরদিন

রূপরঘুনাথপায়, সেই রতি প্রার্থনায়,

এ ভক্তিবিনোদ দীন হীন ৪

braje rādhākṛṣṇa-rati, amūlya-dhanada ati,

tā’i tumi bhaja ciradina

rūpa-raghunātha-pāya, sei rati prārthanāya,

e bhaktibinoda dīna hīna 4

© 2026 Gaudiya Kirtan. All rights reserved.