biśbe udita nāma-tapana

NM3

বিশ্বে উদিত, নামতপন,

অবিদ্যাবিনাশ লাগিঽ

ছোḓঅত সব, মায়াবিভব,

সাধু তাহে অনুরাগী ১

biśbe udita, nāma-tapana,

abidyā-bināśa lāgi’

choḓata saba, māyā-bibhaba,

sādhu tāhe anurāgī 1

হরিনামপ্রভাকর, অবিদ্যাতিমিরহর,

তোমার মহিমা কেবা জানে

কে হেন পণ্ডিতজন, তোমার মাহাত্ম্যগণ,

উচ্চৈঃস্বরে সকল বাখানে ২

harināma-prabhākara, abidyā-timirahara,

tomāra mahimā kebā jāne

ke hena paṇḍitajana, tomāra māhātmyagaṇa,

uccaiḥsbare sakala bākhāne 2

তোমার আভাস পহিলহি ভায়

এ ভবতিমির কবলিতপ্রায় ৩

tomāra ābhāsa pahilahi bhāya

e bhaba-timira kabalitaprāya 3

অচিরে তিমির নাশিয়া প্রজ্ঞান

তত্ত্বান্ধনয়নে করেন বিধান ৪

acire timira nāśiyā prajñāna

tattbāndha-nayane karena bidhāna 4

সেই তঽ প্রজ্ঞান বিশুদ্ধা ভকতি

উপজায় হরিবিষয়িণী মতি ৫

sei ta’ prajñāna biśuddhā bhakati

upajāya hari-biṣayiṇī mati 5

এ অদ্ভুতলীলা সতত তোমার

ভকতিবিনোদ জানিয়াছে সার ৬

e adbhutalīlā satata tomāra

bhakatibinoda jāniyāche sāra 6

শব্দার্থঃ প্রভাকর—সূর্য; পহিলহি—প্রথমে; ভায়—প্রকাশ পায়

śabdārthaḥ- prabhākara—sūrya; pahilahi—prathame; bhāya—prakāśa pāya

© 2026 Gaudiya Kirtan. All rights reserved.