বাচ্য, বাচক—এই দুই স্বরূপ তোমার
বাচ্য—তব শ্রীবিগ্রহ চিদানন্দাকার ১
bācya, bācaka—ei dui sbarūpa tomāra
bācya—taba śrībigraha cidānandākāra 1
বাচকস্বরূপ—তব শ্রীক্ড়্ষ্ণাদি নাম
বর্ণরূপী সর্বজীবআনন্দবিশ্রাম ২
bācaka-sbarūpa—taba śrīkṛṣṇādi nāma
barṇarūpī sarbajība-ānanda-biśrāma 2
এই দুই স্বরূপে তব অনন্ত প্রকাশ
দয়া করিঽ দেয় জীবে তোমার বিলাস ৩
ei dui sbarūpe taba ananta prakāśa
dayā kari’ deya jībe tomāra bilāsa 3
কিন্তু জানিয়াছি নাথ, বাচকস্বরূপ
বাচ্যাপেক্ষা দয়াময়—এই অপরূপ ৪
kintu jāniyāchi nātha, bācaka-sbarūpa
bācyāpekṣā dayāmaya—ei aparūpa 4
নামনামী ভেদ নাই—বেদের বচন
তবু নাম—নামী হঽতে অধিক করুণ ৫
nāma-nāmī bheda nāi—bedera bacana
tabu nāma—nāmī ha’te adhika karuṇa 5
ক্ড়্ষ্ণঅপরাধে যদি নামে শ্রদ্ধা করিঽ
প্রাণ ভরিঽ ডাকে নাম—রাম, ক্ড়্ষ্ণ, হরি ৬
kṛṣṇa-aparādhe yadi nāme śraddhā kari’
prāṇa bhari’ ḍāke nāma—rāma, kṛṣṇa, hari 6
অপরাধ দূরে যায়, আনন্দসাগরে
ভাসে সেই অনায়াসে রসের পাথারে ৭
aparādha dūre yāya, ānanda-sāgare
bhāse sei anāyāse rasera pāthāre 7
বিগ্রহস্বরূপ বাচ্যে অপরাধ করিঽ
শুদ্ধনামাশ্রয়ে সেই অপরাধে তরি ৮
bigrahasbarūpa bācye aparādha kari’
śuddhanāmāśraye sei aparādhe tari 8
ভকতিবিনোদ মাগে শ্রীরূপচরণে
বাচকস্বরূপ নামে রতি অনুক্ষণে ৯
bhakatibinoda māge śrīrūpa-caraṇe
bācaka-sbarūpa nāme rati anukṣaṇe 9